নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

র‍্যাবের অভিযানে ৭২০ পিস গুলিসহ এয়ারগান উদ্ধার

উদ্ধার হওয়া গুলি ও এয়ারগান। ছবি : সৌজন্য
উদ্ধার হওয়া গুলি ও এয়ারগান। ছবি : সৌজন্য

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযান পরিচালনা করে ৭২০ পিস এয়ারগানের গুলিসহ (প্যালেট) ও ২টি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১৯ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর এলাকার একটি পুকুর পাড়ে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ -এর একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় উন্নতমানের দুটি এয়ারগান এবং প্লাস্টিকের বক্সে রাখা ৭২০ পিস গুলি উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া র‍্যাব-৯ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুর নবী সোমবার বিকেলে এ জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং এসব অস্ত্র মূলত আন্তঃজেলা ডাকাত দল ব্যবহার করে থাকে।

তিনি আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অস্ত্র উদ্ধার ও বিশেষ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X