রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভূ-রাজনৈতিক চাপ অনুভব করছি না : চীনা রাষ্ট্রদূত

রংপুরে তিস্তার ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে ব্রিফ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি : কালবেলা
রংপুরে তিস্তার ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে ব্রিফ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি : কালবেলা

বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে কোনো রকম ভূ-রাজনৈতিক চাপ দেখতে পাচ্ছেন না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রংপুরের কাউনিয়ায় অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে তিস্তার ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

চীনের রাষ্ট্রদূত বলেন, আমার জন্য আমি কোনো ভূ-রাজনৈতিক চাপ অনুভব করছি না। এটি একটি বাংলাদেশের প্রকল্প। বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত চীনের সঙ্গে এই প্রকল্পের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ হবে, ততক্ষণ আমরা তা চালিয়ে যাব। কিন্তু আমার বলা উচিত, যখন আমাদের কাছে প্রজেক্টটি থাকে তখন এটি সম্পূর্ণরূপে বৈজ্ঞানিকভাবে হয়। কারণ আপনারা জানেন যে এটি অনেক বড় একটি প্রকল্প।

মহাপরিকল্পনা নিয়ে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রকল্পটি নিয়ে আমরা অত্যন্ত সতর্ক হয়েছি। প্রতিটি পদক্ষেপ বৈজ্ঞানিক গবেষণা এবং বৈজ্ঞানিক বিশ্লেষণের ওপর ভিত্তি করে করা হবে। তাই আমরা দেখতে চাই প্রকল্পটি যেন কালের পরীক্ষায় টিকে থাকে। আমরা নিশ্চিত যে প্রকল্পটি শুরু হলে নদীর তীরবর্তী মানুষ উপকৃত হবে।

তিনি বলেন, প্রকল্পটির জন্য অন্তর্বর্তী সরকার সহযোগিতা করছে। আমরা আশাবাদী, সম্ভবত প্রকল্পটি শেষ করব, তারপরে আমরা এই প্রকল্পের জন্য প্রক্রিয়া চালিয়ে যাব৷

তবে মহাপরিকল্পনার কাজ কবে নাগাদ শুরু হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই প্রকল্পটির প্রক্রিয়ায় অগ্রগতি দেখছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে এবং দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে।

পরিদর্শনকালে সৈয়দা রিজওয়ানা হাসান ভাঙনে বিপর্যস্ত তিস্তা নদীর তীর ঘুরে তিনি চীনা রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন নদীভাঙনের ভয়াবহ চিত্র ও নদীপাড়ের মানুষের সীমাহীন দুর্ভোগ। এ সময় ভিটেমাটি হারানো ক্ষতিগ্রস্ত পরিবার, নদী আন্দোলনের কর্মী, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও জেলা-প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল রোববার রাতে চীনের রাষ্ট্রদূত রংপুরে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ রাজনৈতিক দল ও তিস্তা আন্দোলন কর্মীদের সঙ্গে বৈঠক করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X