কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুকুর থেকে আলী আজগর (৮) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের খেওড়া গ্রামে মাদ্রাসার উত্তর পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলী আজগর উপজেলার খেওড়া মধ্যপাড়া গ্রামের মো. রাজিব মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মাদ্রাসার মাঠে খেলতে যায় আলী আজগর। সন্ধ্যায় অন্যান্য শিক্ষার্থীরা মাদ্রাসায় ফিরে এলেও সে আর ফিরে না আসায় মাদ্রাসা কর্তৃপক্ষ তার পরিবারকে বিষয়টি জানায়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ, স্বজন ও স্থানীয়রা মাইকিংসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

পরে মঙ্গলবার দুপুরে শিশুটির বাবা মাদ্রাসার উত্তর পাশে একটি পুকুরের পাড়ে গেলে পানিতে ভাসমান অবস্থায় ছেলের জুতা দেখতে পান। স্থানীয় লোকজন জাল দিয়ে পুকুরে তল্লাশি চালিয়ে মাদ্রাসা ছাত্র আলী আজগরের মরদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি ঘটনাস্থলে যান। সেখানে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানতে পারেন, শিশুটির পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করা হয়েছে।

তিনি বলেন, পুকুর থেকে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তারা মরদেহ দাফন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

১০

বিশ্ব রক্তদাতা দিবস আজ

১১

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

১২

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৩

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

১৪

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

১৫

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

১৬

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১৭

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১৮

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১৯

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

২০
X