মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াতের প্রার্থীকে অবরুদ্ধ

মৌলভীবাজার-৩ আসনে জামায়াতের প্রার্থীর নিজ বাড়িতে তাকে অবরুদ্ধ করা হয়। ইনসেটে মো. আব্দুল মান্নান। ছবি : কালবেলা
মৌলভীবাজার-৩ আসনে জামায়াতের প্রার্থীর নিজ বাড়িতে তাকে অবরুদ্ধ করা হয়। ইনসেটে মো. আব্দুল মান্নান। ছবি : কালবেলা

মৌলভীবাজার-৩ (সদর-রজনগর) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নানের মনোনয়নপত্র প্রত্যাহার ঠেকাতে তার বাড়ি অবরুদ্ধ করে রেখেছে সাধারণ জনতা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে গ্রামের বাড়ি রাজনগর উপজেলার দত্তগ্রাম বাড়ি ঘেরাও করে রাখে তারা।

অবরুদ্ধকারীরা জানান, জামায়াতের মনোনীত প্রার্থী আব্দুল মান্নান একজন জনপ্রিয় নেতা। তিনি এলাকায় প্রচুর জনপ্রিয়। আমরা তাকে মনোনয়ন প্রত্যাহার করতে দেব না। এ জন্য আমরা তার বাড়ি অবরুদ্ধ করে রেখেছি। যাতে তিনি সময়ের আগে মনোনয়নপত্র প্রত্যাহার করতে না পারেন।

এ বিষয়ে মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী বলেন, এবারের নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে একটি পরিবর্তন আশা করেছিল জনতা। সেই সুবাদে জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান দিনরাত নির্বাচনী কাজ করে যাচ্ছিলেন। জোট থাকার কারণে আমাদের প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা দলের সিদ্ধান্তের বাইরে যাব না। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দেন। ইনশাআল্লাহ প্রার্থিতা আমরা প্রত্যাহার করে নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১০

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১১

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১২

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৩

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৪

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৫

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৬

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৭

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৯

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

২০
X