বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আপনারা যাকে খুশি ভোট দেবেন, কেউ বাধাগ্রস্ত করতে পারবে না : আলী ইমাম

বাগেরহাটে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণে অনুষ্ঠিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন আলী ইমাম মজুমদার। ছবি : কালবেলা
বাগেরহাটে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণে অনুষ্ঠিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন আলী ইমাম মজুমদার। ছবি : কালবেলা

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ভোটের ব্যাপার নিয়ে আপনাদের কাছে ভোট প্রার্থীরা যাচ্ছেন, এটা তাদের অধিকার, আর আপনারা কাকে ভোট দেবেন, এটা আপনাদের অধিকার। এ অধিকার যাতে কেউ খর্ব না করতে পারে সেটা নিশ্চিত করবে নির্বাচন কমিশনের অধীনে থাকা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ কর্মকর্তারা।

তিনি বলেন, আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি, যে মার্কায় খুশি, সেই মার্কায় দেবেন। এ প্রক্রিয়া কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার মাজার সংলগ্ন মাঠে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গণভোট বিষয়ে আলী ইমাম মজুমদার বলেন, এই দেশটা আগামী পাঁচ বছর কীভাবে চলবে, বা পরবর্তীতে কীভাবে চলবে তা নির্ভর করে এ জুলাই সনদ অর্থাৎ গণভোটে হ্যাঁ দেওয়ার উপর। আর কারা দেশ চালাবে, তা নির্ভর করে আপনাদের ওপর। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানাই।

তিনি আরও বলেন, আগামীতে কারা দেশ চালাবে সেই সিদ্ধান্ত আপনাদের হাতে। আপনারা যাকে ভোট দেবেন, তারাই আগামীতে দেশ চালাবে। আপনাদের ভোটেই আগামীতে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে আরও বক্তব্য দেন- পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনসার, জেলা তথ্য কর্মকর্তা ‍মুঈনুল ইসলাম। সুধী সমাবেশে শিক্ষক, ইমামসহ সমাজের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

এদিকে এদিন সকালে একই স্থানে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বাগেরহাট জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মমিনুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনসার, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক মুইনুল ইসলাম, বাগেরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম শেখ, সরল কওমি মাদ্রাসার মুহতামিম মোহাম্মদ আশিকুর রহমান, বাগেরহাট জেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন খান, ইসলামিক ফাউন্ডেশন, বাগেরহাটের উপপরিচালক এ বি এম গোলাম সারোয়ার।

ইমাম সম্মেলনে গণভোটের গুরুত্ব, জাতীয় নির্বাচনে দক্ষ সংসদ সদস্য প্রার্থীকে ভোট দেওয়ার গুরুত্বসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে মসজিদেসহ বিভিন্ন স্থানে আলোচনায় গণভোটের গুরুত্ব ও সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার গুরুত্ব বিষয়ে আলোচনা করার অনুরোধ জানানো হয় ইমামদেরকে।

জেলা পর্যায়ের ইমাম সম্মেলনে বিভিন্ন স্থানের পাঁচ শতাধিক ইমাম অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

একদিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১০

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১১

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১২

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৩

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৪

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৫

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৬

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৭

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৮

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১৯

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

২০
X