ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

কুমার নদে ভাসছিল যুবদল নেতার মরদেহ

মরদেহের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা
মরদেহের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা

ফরিদপুরের কুমার নদ থেকে ফিরোজ শেখ নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের নিকরহাটি গ্রামের নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফিরোজ শেখ চর যশোরদী ইউনিয়নের নিকরহাটি ভোটকেন্দ্রের যুবদল কেন্দ্র কমিটির সভাপতি ছিলেন। তিনি শেখ চর যশোরদী ইউনিয়নের নিকরহাটি পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা এবং মৃত শাজাহান শেখের ছেলে।

নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকেল ৫টার দিকে নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের নিকরহাটি গ্রামের কুমার নদ থেকে ফিরোজ শেখ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ওসি বলেন, সোমবার রাত থেকে ফিরোজ শেখের মোবাইল নম্বরটি বন্ধ ছিল বলে তার পরিবার জানিয়েছে। তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ বা ডায়েরি করা ছিল না। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১০

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১২

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৭

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৮

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৯

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

২০
X