সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বেকার সমস্যা সমাধানে বৃহৎ পরিকল্পনা নিয়ে মাঠে বিএনপি : মিন্টু

সোনাগাজী উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ করেন আব্দুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা
সোনাগাজী উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ করেন আব্দুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে দলের মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, অর্থনৈতিক উন্নয়ন ও বেকার সমস্যা সমাধানে বিএনপির বৃহৎ পরিকল্পনা রয়েছে। বর্তমানে দেশে যে নাজুক অর্থনৈতিক অবস্থা তা থেকে উত্তরণের জন্য এ মুহূর্তে বিএনপিকেই প্রয়োজন।

তিনি বলেন, বিএনপির অতীত অভিজ্ঞতা রয়েছে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিএনপি দেশকে শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলবে। এছাড়া বেকার সমস্যা সমাধানে বিএনপির একটি বৃহৎ পরিকল্পনা রয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দারোগারহাট, সমবায় বাজার, বিজয় নগর, শান্তিনগর, মতিগঞ্জ বাসস্ট্যান্ড, আবুল মামার দরবার এলাকাসহ বিভিন্ন স্থানে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, বিএনপি যদি দুর্নীতিবাজ হয়, তাহলে তো তাদেরই দুজন মন্ত্রী ছিলেন। বিএনপিই তাদের দয়া করে মন্ত্রী পদ দিয়েছিল। কিন্তু তখন তারা কেন পদত্যাগ করেননি? তিনি আরও বলেন, কারও কথার সঙ্গে কাজের মিল সবসময় থাকে না। তারা যেটা বলেন, সেটা কাজের সঙ্গে মেলে না।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন- নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দুলাল, মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন লন্ডনী, জেলা মহিলা দলের সহসভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়াসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১০

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১১

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১২

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৩

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৪

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৫

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৬

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৭

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৮

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

২০
X