বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি : তারেক রহমান

নওগাঁর এটিম মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তারেক রহমান । ছবি : সংগৃহীত
নওগাঁর এটিম মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তারেক রহমান । ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছরে দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বড় বড় মেগা প্রকল্পের কথা বলা হলেও বাস্তবে সেগুলোর মাধ্যমে উন্নয়ন নয়, বরং মেগা দুর্নীতিই হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নওগাঁর এটিম মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, রাজধানীসহ কয়েকটি বড় শহরে কিছু ফ্লাইওভার ও বড় বড় দালান হয়েছে, কিছু মেগা প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি হয়েছে। এসব প্রকল্পে সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

ধানের শীষের প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে গ্রাম, উপজেলা ও জেলা শহরের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে। শিক্ষার্থীদের লেখাপড়ার নিশ্চয়তা, নারীদের স্বাবলম্বী করা, বেকার যুবকদের কর্মসংস্থান এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ জীবন নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য।

তারেক রহমান বলেন, আমরা চাই দেশের মানুষ নিরাপদে চলাফেরা করবে, নিরাপদে ব্যবসা করবে এবং রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবে। এই পরিস্থিতি তৈরি করতে হলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। জনগণ পাশে থাকলে কেউ আমাদের আটকাতে পারবে না।

তিনি বলেন, বিএনপি সব সময় বিশ্বাস করে—জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের সমর্থন বলেই দীর্ঘদিন ধরে নির্যাতন ও দমনপীড়নের মধ্যেও বিএনপি টিকে আছে।

নওগাঁ ও জয়পুরহাটের ভোটারদের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, ভোটের দিন ভোরে তাহাজ্জুদ ও ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে। একই সঙ্গে ভোটকেন্দ্রে কোনো ধরনের কারচুপি বা ষড়যন্ত্র ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

নওগাঁয় রেললাইন স্থাপন, কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার শিল্প গড়ে তোলা এবং স্থানীয় উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দেওয়ার দাবিতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।

নির্বাচনী জনসভায় নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিকী নান্নুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে নওগাঁর ছয়টি ও জয়পুরহাটের দুটি আসনের বিএনপি প্রার্থীরা বক্তব্য দেন। কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন এতে।

সমাবেশ শেষে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তারেক রহমানের গাড়িবহর বগুড়ার উদ্দেশে রওনা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X