হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১১:৫১ এএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন

বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের স্প্রিং ভেঙে সবগুলো বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের স্প্রিং ভেঙে সবগুলো বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

দিনাজপুরের হিলিতে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের স্প্রিং ভেঙে সব বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের প্রায় ৩ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে হিলির সাতকুড়ি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ১০টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা ট্রেনটি হিলির ডাঙ্গাপাড়া অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন থেকে বগির হুক খুলে যায়। বগি ছাড়াই ইঞ্জিনটি হিলি রেলস্টেশনে পৌঁছায়। পরে বগিগুলো সাতকুড়ি এলাকায় আটকে যায়।

তিনি আরও বলেন, বগিগুলোর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। মেরামতের জন্য বিরামপুর রেলস্টেশনে নেয়া হয়েছে। এখন উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেনের যোগাযোগ স্বাভাবিক হয়ে গেছে।

ট্রেনের পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ইঞ্জিনের কাপলিং খুলে বগি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার (পার্টিং) কারণে এই সমস্যাটি হয়। পরবর্তীতে টিএক্সআর’র লোকজন এসে বিষয়টি পর্যবেক্ষণ করেন। আপাতত ১০ কিলোমিটার গতিতে ট্রেনটি নিয়ে হিলি পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেখান থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দুর্ঘটনার প্রায় তিন ঘণ্টা পর লাইন ক্লিয়ার হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১০

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১১

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১২

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৩

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৪

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৫

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৬

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৭

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৮

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

২০
X