পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৬ এএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

আপনাদের প্ল্যান দেখার সময় নেই : আসিফ মাহমুদ

রংপুরের পীরগাছায় নির্বাচনী জনসভায় বক্তৃতা দিচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি : কালবেলা
রংপুরের পীরগাছায় নির্বাচনী জনসভায় বক্তৃতা দিচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তারা বলছে তাদের অনেক প্ল্যান আছে। কিন্তু সেই প্ল্যান গত ১৭ মাসে দেশজুড়ে চাঁদাবাজি আর লুটপাটের মধ্য দিয়ে মানুষ দেখে ফেলেছে। তাই আপনাদের প্ল্যান দেখার আর সময় নেই।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রংপুরের পীরগাছা সরকারি কলেজ মাঠে শাপলা কলি মার্কার নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, কিছু রাজনৈতিক দল জাতীয়তাবাদের কথা বললেও একই সঙ্গে বিদেশি নাগরিক ও ব্যাংক লুটেরাদের মনোনয়ন দিয়েছে। এই বিদেশি নাগরিকরা নির্বাচিত হলে আবারও জনগণের কষ্টার্জিত টাকা ঋণের নামে লুট করে বেগমপাড়ায় বাড়ি বানাবে, দেশে মাফিয়া রাজত্ব কায়েম করবে।

তিনি আরও বলেন, তারা বিভিন্ন কার্ড দেওয়ার কথা বলছে- কৃষক কার্ড, শ্রমিক কার্ড, ফ্যামিলি কার্ড। প্রতিটি কার্ডের জন্য আলাদা দপ্তরে ঘোরানোর যে পরিকল্পনা করছে, সেটাই আসলে নতুন হয়রানি। অথচ অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ নামে এক প্ল্যাটফর্মে সব সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে। আমরা বলেছি, একটি স্মার্ট এনআইডি কার্ডের মাধ্যমেই সব নাগরিক সেবা নিশ্চিত করা হবে।

রংপুর-৪ আসনের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এই এলাকায় পরিবারতন্ত্র কায়েম আছে। নির্বাচনের সময় শাড়ি-লুঙ্গি দিয়ে মানুষকে বোকা বানানো হয়। তারা চায় আপনারা ও আপনার পরবর্তী প্রজন্ম সারাজীবন শাড়ি-লুঙ্গির দিকে তাকিয়ে থাকুক। তারা কর্মসংস্থান চায় না, সমৃদ্ধি চায় না।

তিনি দাবি করেন, এগারো দলীয় ঐক্যকে যদি আপনারা নির্বাচিত করেন, আমরা ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করব। যাতে এই অঞ্চলের মানুষকে আর কারও দান-খয়রাতের দিকে তাকিয়ে থাকতে না হয়।

বক্তব্যের শেষ পর্যায়ে আসিফ মাহমুদ এগারো দলীয় ঐক্যের প্রার্থী আখতার হোসেনকে বিজয়ী করতে শাপলা কলি মার্কায় ভোট প্রার্থনা করেন।

জনসভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আখতার হোসেন, এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা আব্দুল হালিম, রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানসহ অন্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X