ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৮ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় জামায়াত কর্মীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

হামলার শিকার জামায়াত কর্মী। ছবি: কালবেলা
হামলার শিকার জামায়াত কর্মী। ছবি: কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলায় নূরে আলম মুন্সী নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকালে দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনের নির্বাচনী প্রচারণার সময় তার উপর অতর্কিত হামলা চালানো হয়।

জামায়াতে ইসলামীর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসনের নির্বাচন পরিচালক কমিটির সহকারী পরিচালক ফরিদুল হুদা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সকাল সাড়ে দশটায় নির্বাচনী প্রচারণার সময় তারাইল নামক স্থানে জমাত কর্মী নূরে আলম মুন্সী পিতা ইলিয়াস মুন্সী, গ্রাম ব্রাহ্মণপাড়া ইউনিয়ন আজিমনগরে অজ্ঞাত দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি হামলায় নিন্দা জানিয়ে বলেন, কোনো রাজনৈতিক মদদে বা ভিন্ন মতাদর্শীদের সহিংসতা করার কোনো সুযোগ নেই। দুর্বৃত্তরা দাঁড়িপাল্লার প্রতি ঈর্ষান্বিত হয়ে প্রচার বন্ধ করতে এই ন্যক্কারজনক হামলা করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যালটের মাধ্যমে এর জবাব দেওয়া হবে।

জামায়াতের এ নেতা বলেন, তারা বুঝতে পেরেছে জনগণ তাদের সঙ্গে নেই। কাজেই এই জাতীয় হামলা করে আমাদের জনপ্রিয়তা ও বিজয় ঠেকানো যাবে না। তাদের এ পরিকল্পনা কখনোই বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। আমরা এই হামলার তীব্র নিন্দা ও তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। তিনি প্রশাসনের উদ্দেশ্যে দ্রুত লেবেল প্লেয়িং ফিল্ড তৈরির অনুরোধ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে সূরার সদস্য রিপন সিকদার, পৌর সাংগঠনিক সম্পাদক লিটু খন্দকার, জামায়াত নেতা মাসুদ মিয়া প্রমুখ।

এ ঘটনায় আহত নূরে আলম মুন্সীর বাবা ইলিয়াস মুন্সী জানান, আমার ছেলে দুই মাস যাবত রাত-দিন নির্বাচনী কাজে মাঠেই রয়েছে। আজ সকালে নির্বাচনী কাজে বাড়ি থেকে বের হয়ে ভাঙ্গায় যায়। পরে বাড়ি আসার পথে মোতালেব চেয়ারম্যানের বাড়ির রাস্তার মাথায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলার সময় একটি গাড়িতে তিনজন লোক এসে ‘তুই জামায়াতে ইসলামী করতে চাস’ বলেই তার মাথা আঘাত করে তারা পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয়ে পড়ে যায় সে। ওই অবস্থায় প্রায় ২০ মিনিট পড়ে থাকে। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমি এ ঘটনার বিচারের দাবি জানাই।

এদিকে এ ঘটনায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম জানান, জামায়াত কর্মী আমাদের জানিয়েছেন একটি ফাঁকা জায়গায় হেলমেট পরিহিত তিন ব্যক্তি তার উপর হামলা চালিয়েছে। তবে তিনি তাদের চিহ্নিত করতে পারেননি। এছাড়া এখনো আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১০

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১১

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১২

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৩

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৪

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১৫

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১৬

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৭

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১৮

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৯

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

২০
X