রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম জোরদার করতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজশাহী যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁর এটিম মাঠে নির্বাচনী জনসভায় যোগদানের মধ্য দিয়ে তিনি রাজশাহী অঞ্চল সফর শুরু করবেন।

জামায়াতের দলীয় সূত্রে জানা গেছে, নওগাঁর জনসভায় প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দিয়ে জনসভা শেষ করে জামায়াত আমির ও ১১ দলীয় শীর্ষ নেতারা দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এরপর দুপুর আড়াইটায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান।

পরে তিনি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও দলটির সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেবেন। সেখান থেকে বিকেল সাড়ে ৪টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের জনসভায় প্রধান অতিথির বক্তব্য শেষে রাজশাহীর বাকি ৫টি সংসদীয় আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থীদের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেবেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় জামায়াত আমির নাটোরের একটি নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক বলেন, দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই বৃহস্পতিবার ১১ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জামায়াত আমির রাজশাহী অঞ্চলের ৪টি জনসভায় যোগ দেবেন। জনসভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র, সুশাসন ও জনদাবি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন তিনি। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করবেন।

রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল বলেন, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের জনসভায় রাজশাহীর ৫টি সংসদীয় আসনের জামায়াতসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। এখানে জামায়াতে ৪০ থেকে ৫০ হাজার নারী কর্মী সমর্থকসহ লক্ষাধিক মানুষের সমাগম হবে। আমরা আশা করছি, মাদ্রাসা ময়দানের জনস্রোত এর আশেপাশের রাস্তায়ও চলে যাবে। জনসভা ঘিরে আমরা কোনো শঙ্কা দেখছি না। আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, জামায়াতসহ ১১ দলীয় জোটের জনসভা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবির পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X