কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৩ এএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ এএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য ব্যবস্থাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়াই হবে আধুনিক চিকিৎসাসেবা :  ডা. রফিক

হাসপাতালে রোগীদের খোঁজ নেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক। ছবি : কালবেলা
হাসপাতালে রোগীদের খোঁজ নেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক। ছবি : কালবেলা

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আধুনিকায়ন করে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়াই ‘আধুনিক চিকিৎসাসেবা’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চলমান নির্বাচনী সফরের অংশ হিসেবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে প্রচারে অংশ নেন দলের স্বাস্থ্যবিষয়ক এ সম্পাদক।

মতবিনিময় সভায় ডা. রফিকুল ইসলাম বলেন, আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই, যেখানে সবার জন্য আধুনিক সেবা নিশ্চিত করা হবে। মা ও শিশুদের বিদ্যমান স্বাস্থ্যব্যবস্থাকে আধুনিকায়ন করে সম্পূর্ণ ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া হবে। এতে প্রতিটি মানুষ ঘরে বসেই নিজের স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য জানতে পারবে।

তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করতে হবে। এখন প্রায় সব উন্নত চিকিৎসা ঢাকাকেন্দ্রিক— এই ধারা পরিবর্তন করতে হবে। প্রতিটি জেলা, উপজেলা ও বিভাগে অগ্রাধিকারের ভিত্তিতে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। সেখানে হৃদরোগ, ডায়ালাইসিস, ক্যানসারসহ সব ধরনের চিকিৎসাসেবা ধাপে ধাপে চালু করা হবে।

পরে ডা. রফিকুল ইসলাম হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও রোগীর স্বজনদের মাঝে বিএনপির দেশগড়ার পরিকল্পনা সংবলিত লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি দলের স্বাস্থ্যসেবা পরিকল্পনা, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. খান মুহাম্মদ আরিফ, যুবদলের সাবেক সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. মিজান, ডা. সিফাতসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন পর্যায়ের চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারী।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১০

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১১

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১২

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৩

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৪

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৫

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৬

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৭

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৯

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

২০
X