ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ

স্বতন্ত্র ও ধানের শীষ সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ঝিনাইদহে বিদ্রোহী প্রার্থী ও ধানের শীষ সমর্থকদের সংঘর্ষে দোকান ভাঙচুর।  ছবি : সংগৃহীত
ঝিনাইদহে বিদ্রোহী প্রার্থী ও ধানের শীষ সমর্থকদের সংঘর্ষে দোকান ভাঙচুর। ছবি : সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামে কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ও ধানের শীষের প্রার্থী রাশেদ খানের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ধানের শীষের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের একটি মুদি দোকানে হামলা চালায় এবং ভাঙচুর করে। এ সময় উভয়পক্ষের অন্তত ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে এখনো কাউকে আটক করা হয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কালীগঞ্জ উপজেলার তিল্লা বাজারে পাশাপাশি ধানের শীষ ও স্বতন্ত্র কাপ-পিরিচ প্রতীকের দুটি নির্বাচনী অফিস থাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। হামলার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ধানের শীষের প্রার্থী রাশেদ খান বলেন, আমি এ ধরনের কোনো ঘটনার খবর জানি না। খোঁজ নিয়ে জানার পর মন্তব্য করব।

স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, বিনা উসকানিতে আমার নেতাকর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি চালানো হচ্ছে। প্রশাসন আগেও পদক্ষেপ নেয়নি। এ পরিস্থিতি চললে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হবে।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, দুইপক্ষের কথাকাটাকাটির জেরে সংঘর্ষ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১০

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১১

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১২

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৩

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১৪

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৬

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৭

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

২০
X