ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী

রিকশা মার্কার প্রার্থী মিজানুর রহমান মোল্লা। ছবি : কালবেলা
রিকশা মার্কার প্রার্থী মিজানুর রহমান মোল্লা। ছবি : কালবেলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত রিকশা মার্কার প্রার্থী মিজানুর রহমান মোল্লা। তিনি রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও শেষ পর্যন্ত নির্বাচনি মাঠে দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

মিজানুর রহমান বলেন, সারাদেশে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ, শুধু ফরিদপুর-৪ আসনে উন্মুক্ত রাখায় দুই দলের দুজন প্রার্থী নির্বাচনী লড়াই করে যাচ্ছিলাম। এতে দল ও ইসলামের বিজয়ের বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেই উপলব্ধি থেকেই তাকে (দাঁড়িপাল্লাকে) সমর্থন জানিয়ে আমি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছি। এখন আমাদের বিজয়ের বিষয়ে আর বাধা রইল না, ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমি আমার আমির আল্লামা মামুনুল হকের সঙ্গেই পরামর্শ করে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।

তিনি আরো বলেন, আমার দেড় বছরের সাজানো গুছানো ফরিদপুর-৪ এর নির্বাচনী মাঠ একমাত্র ইসলামের দিকে তাকিয়ে ও জোটের সম্মান জানিয়ে দাঁড়িপাল্লাকে সমর্থন দিয়েছি। এ বিষয়ে জামাতের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন বলেন, ১১ দলের দুইজন প্রার্থী ফরিদপুর-৪ নির্বাচনী মাঠে ছিলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা মার্কার প্রার্থী আমার জোটের ছোট ভাই মিজানুর রহমান আমাকে সমর্থন জানিয়েছে। এখন আমাদের বিজয় আর কেউ ঠেকাতে পারবে না। আমরা দুজনে মিলে ন্যায় ও ইনসাফের নীতি গড়ে তুলব, ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X