ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ভোটে জিতলে সন্ত্রাস চাঁদাবাজির শেকড় উপড়ে ফেলা হবে : নবী উল্লাহ

ঢাকা-৫ আসনে গণসংযোগ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবী। ছবি: কালবেলা
ঢাকা-৫ আসনে গণসংযোগ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবী। ছবি: কালবেলা

ঢাকা-৫ আসনে (ডেমরা—যাত্রাবাড়ীও কদমতলী একাংশ) বিএনপির মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবী হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভোটে জিতলে স্থানীয়দের নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের শিকড় উপড়ে ফেলা হবে। এই এলাকা একদম নিট অ্যান্ড ক্লিন, এখানে সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৬২ নম্বর ওয়ার্ডের শেখদি, ছনটেক, নয়নপুর, গোবিন্দপুর ও শনির আখড়া এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার প্রিয় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করলাম। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ে তোলাই হবে আমাদের কাজ।

বিএনপির মনোনীত প্রার্থী নবী বলেন, ভোটে জিতলে সকল শ্রেণির নাগরিক সমাজের নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীর যথাযথ নিরাপত্তা এবং অধিকার নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় গ্যাস, বিদ্যুৎ, পানি, সড়ক ও ড্রেনের উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।

এ আসনে আইনশৃঙ্খলার উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় সরকারি জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে খেলার মাঠ ও পার্ক নির্মাণ করব।

নবী উল্লাহ আরও বলেন, ২০১৮ সালে আমি এ আসনে বিএনপি থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। ওই সময় ২ ঘন্টায় প্রায় ৭০ হাজার ভোট পেয়েছিলাম। পরে ফ্যাসিস্ট হাসিনার কুটচালে বিএনপি নির্বাচন বর্জন করলে আমিও দলের সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন থেকে সরে দাড়াই। ওই সময় থেকেই আমাকে মানুষ জনতার এমপি হিসেবে মূল্যায়ন করেন। এবার ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষের মনের আশা পূরণ হবে, ইনশাল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা—৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জামশেদুল আলম, সদস্য সচিব ফেরদৌস হোসেন রনিসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X