সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮ এএম
অনলাইন সংস্করণ

সর্বোচ্চ ভোটে ধানের শীষের বিজয় হবে : তমিজ উদ্দিন

আশুলিয়ায় নির্বাচনী প্রচারণায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন। ছবি : কালবেলা
আশুলিয়ায় নির্বাচনী প্রচারণায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন। ছবি : কালবেলা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাভারে দেশের সর্বোচ্চ ভোট পেয়ে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ায় অনুষ্ঠিত এক নির্বাচনী প্রচারণা সভায় তিনি এ মন্তব্য করেন।

তমিজ উদ্দিন বলেন, সাভারের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। বিশেষ করে নারী ভোটারদের কাছ থেকে যে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে, তাতে ধানের শীষের বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র।

তিনি বলেন, নারী ভোটাররা আশ্বস্ত করেছেন যে, একাধিকবারের সাবেক সংসদ সদস্য, চিকিৎসক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে তারা বিপুল ভোটে বিজয়ী করবেন। সাভারের মানুষ জানে কার হাতে এই এলাকার উন্নয়ন ও নিরাপত্তা সবচেয়ে বেশি নিশ্চিত ছিল।

ঢাকা জেলা উত্তর ছাত্রদল সভাপতি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বপ্ন দেখছে। সেই কাঙ্ক্ষিত সময় এখন খুব কাছেই। নারী-পুরুষ নির্বিশেষে সবাই ধানের শীষে ভোট দিতে প্রস্তুত। মানুষ আর ভয় কিংবা বাধার রাজনীতি চায় না, তারা চায় ভোটের অধিকার ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা।

তিনি দাবি করেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশ পরিচালনা করা হবে। ধানের শীষে ভোট দিয়ে জনগণ শুধু একটি দলকে নয়, তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে যাচ্ছে।

প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীদের উদ্দেশে তমিজ উদ্দিন বলেন, প্রতিটি ঘরে ঘরে পৌঁছে মানুষের কথা শোনা এবং শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। জনগণের রায়ই হবে চূড়ান্ত রায়।

স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতারা জানান, আশুলিয়া ও সাভারের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগে ব্যাপক সাড়া মিলছে। বিশেষ করে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত প্রচারণায় অংশ নেন জেলা উত্তর ছাত্রদলের সহসভাপতি মো. জনি দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ, আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি মো. সানোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক ইসমাইল হাবিবসহ কয়েক শতাধিক নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X