দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৩ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন ঢেলে সাজাবো’

নবাবগঞ্জে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে খন্দকার আবু আশফাক। ছবি : কালবেলা
নবাবগঞ্জে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে খন্দকার আবু আশফাক। ছবি : কালবেলা

ঢাকা-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, ‘আমি নির্বাচিত হলে দোহার-নবাবগঞ্জের ক্রীড়াঙ্গন আধুনিক ও পরিকল্পিতভাবে ঢেলে সাজাবো, যাতে তরুণ সমাজ খেলাধুলার মাধ্যমে সামনে এগিয়ে যেতে পারে।’

রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার হাসনাবাদ মৌলভীডাঙ্গী একতা সংঘের আয়োজনে বাইক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবদ্ধ ও সুস্থ রাখার সবচেয়ে কার্যকর মাধ্যম। বর্তমান প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হলে মাঠমুখী করতে হবে। এজন্য গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন, প্রশিক্ষণ এবং ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা জরুরি।

খন্দকার আবু আশফাক বলেন, দোহার-নবাবগঞ্জে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। সুযোগ ও পৃষ্ঠপোষকতার অভাবে তারা এগোতে পারছে না। নির্বাচিত হলে এসব খেলোয়াড়দের পাশে দাঁড়াব।

ফাইনাল খেলা উপলক্ষে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

বান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিল্লাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম বেপারি, গেস্ট অব অনার টিসিএল গ্রুপের চেয়ারম্যান ও জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক তানভির আহমেদ সানু মোল্লা, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, নবাবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক তুষার আহমেদ, গালিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তপন মোল্লা, ক্লাবের সভাপতি আসলাম মিয়া, মিনাল মিয়াসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

১০

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১১

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১২

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৩

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৪

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১৭

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৮

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৯

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

২০
X