সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সমাবেশ করল জামায়াত, মাঠ পরিষ্কারে নামল বিএনপি

বিদ্যালয় মাঠে পড়ে থাকা বর্জ্য পরিষ্কার করছেন বিএনপি নেতারা। ছবি : কালবেলা
বিদ্যালয় মাঠে পড়ে থাকা বর্জ্য পরিষ্কার করছেন বিএনপি নেতারা। ছবি : কালবেলা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা শেষে পড়ে থাকা বর্জ্য পরিষ্কার করেছেন বিএনপি নেতারা।

রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

দলীয় সূত্র জানায়, শনিবার দুপুরে বিদ্যালয় মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মাঠজুড়ে খাবারের প্যাকেট, পলিথিন ও কাগজসহ বিভিন্ন ধরনের ময়লা ছড়িয়ে থাকতে দেখা যায়। পরদিন রোববার দুপুরে বিএনপি প্রার্থী নিজে উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওই মাঠ পরিষ্কার করেন।

ঘণ্টাব্যাপী এ কার্যক্রমে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মাঠের বিভিন্ন স্থান থেকে বর্জ্য সংগ্রহ করে সেগুলো নির্দিষ্ট স্থানে অপসারণ করা হয়।

বিএনপি প্রার্থী মনিরুজ্জামান বলেন, রাজনৈতিক কর্মসূচি যে দলেরই হোক না কেন, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ পরিষ্কার রাখা সবার দায়িত্ব।

আগামীকাল (সোমবার) একই মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চাই একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে আমাদের কর্মসূচি হোক। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু জনস্বার্থ ও শৃঙ্খলার প্রশ্নে সবাইকে দায়িত্বশীল হতে হবে।’

নির্বাচনী উত্তেজনার সময়ে এ ধরনের উদ্যোগ এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, ভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির পর মাঠ পরিষ্কারের এই উদ্যোগ একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

উল্লেখ্য, সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে একই মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশকে ঘিরে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি চলছে। এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও তৎপরতা লক্ষ্য করা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

১০

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১১

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১২

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১৩

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৪

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৫

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৬

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৭

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৮

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৯

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

২০
X