মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৩ এএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

জনসভা থেকে ফেরার পথে জামায়াত কর্মী নিহত

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। ছবি : কালবেলা
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। ছবি : কালবেলা

ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসমাবেশ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আসাদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভৈরবা এলাকায় পাওয়ার ট্রিলার ও থ্রিহুইলারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদ নেপা ইউনিয়নের কুল্লাহ গ্রামের আনারুলের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে মহেশপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ ও মিছিলে অংশ নেন আসাদসহ আরও কয়েকজন। কর্মসূচি শেষে তারা একটি পাওয়ার ট্রিলারে করে নিজ গ্রাম কুল্লাহতে ফিরছিলেন। পথে ভৈরবা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি থ্রিহুইলারের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে আসাদসহ ৫ জন গুরুতর আহত হন।

খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আসাদের অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত অন্য ৪ জন বর্তমানে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১০

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১১

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১২

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৩

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৪

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৬

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৭

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৮

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৯

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

২০
X