বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বাঁশের লাঠি নিয়ে ভোটকেন্দ্রে থাকার আহ্বান জামায়াত প্রার্থীর

সিরাজগঞ্জ শহরে নির্বাচনী মিছিলে জামায়াত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম। ছবি : কালবেলা
সিরাজগঞ্জ শহরে নির্বাচনী মিছিলে জামায়াত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম। ছবি : কালবেলা

প্রয়োজনে কাঁচা বাঁশের লাঠি নিয়ে কামারখন্দবাসীকে ভোটকেন্দ্রে অবস্থান করার আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম।

তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি যারা ভোটকেন্দ্রে ভোট ডাকাতি করতে আসবে। আপনারা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন। আমরা আপনাদের সঙ্গে থাকবো, প্রশাসনও থাকবে। কিন্তু আপনারা যদি দুর্বল হলে কেউ আপনাদের পাশে দাঁড়াবে না; চাঁদা দিয়ে এই দেশে বসবাস করতে হবে।’

সোমবার (০৯ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণার শেষ দিনে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে মিছিল শুরুর আগে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আপনারা একদিন রুখে দাঁড়ান, প্রতিহত করেন, ভোট ডাকাতদের নির্মুল করুন। তাহলে পাচঁ বছর সুখে-শান্তিতে থাকতে পারবেন, ইনশাআল্লাহ।

এর আগে, দুপুরের পর শহরের বিভিন্ন অঞ্চল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকেরা। ধীরে ধীরে মুক্তির সোপান চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে বিকেল ৪ টার দিকে মুহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে প্রচার মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক শহীদুল ইসলাম, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুল লতিফসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X