কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে বিএনপি প্রার্থীর জনসভা 

নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা
নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা

ত্রয়োদশ নির্বাচনের প্রচারের শেষ দিনে বিশাল গণমিছিলের মাধ্যমে শোডাউন করেছেন গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সেলিমুজ্জামান সেলিম।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে তার সমর্থনে উপজেলার ভাটিয়াপাড়া এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দীর্ঘ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সেলিমুজ্জামান সেলিম বলেন, একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর অপেক্ষা করেছেন। অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছে। এ নির্বাচনে একটি দল অবৈধ প্রভাব বিস্তার করার চেষ্টা করতে পারে। এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, কাশিয়ানী ,মুকসুদপুর উপজেলার মানুষ এবারের নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন। স্বাধীনতার পক্ষের শক্তি ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবে ইনশাআল্লাহ।

মিছিলটি ভাটিয়াপাড়া গোলচত্বর থেকে শুরু হয়ে কালনা, চরভাটপাড়া, ঘোনাপাড়া, ভাদুলিয়া, সাজাইল, দরিপদ্মপিলা হয়ে বাথানডাঙ্গা বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে কাশিয়ানী,মুকসুদপুর উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X