লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীনতার সময় জামায়াতের ইনসাফ ছিল না : এ্যানি

লক্ষ্মীপুর-৩ সদর আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বক্তব্য দিচ্ছেন। ছবি : কালবেলা
লক্ষ্মীপুর-৩ সদর আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বক্তব্য দিচ্ছেন। ছবি : কালবেলা

বিএনপির যুগ্মমহাসচিব ও লক্ষ্মীপুর-৩ সদর আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, আপনারা ন্যায় ইনসাফের কথা বলেন, কল্যাণ রাষ্ট্রের কথা বলেন, কোরআন-সুন্নাহর আলোকে দেশ চালাবেন বলেন, স্বাধীনতার সময় তাদের ইনসাফ ছিল না। যেভাবে লম্ফঝম্প, গায়ে পড়ে ঝগড়া বিবাদ করছেন, এটা ভালো না, মানুষ পছন্দ করে না। ইনসাফের রাজনীতি জিয়াউর রহমান করেছেন, কল্যাণের রাজনীতি বেগম খালেদা জিয়া করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণমিছিলে এসব কথা বলেন তিনি। তার নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। গণমিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝুমুর এলাকায় গিয়ে শেষ হয়।

শহীদ উদ্দীন এ্যানি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহীম অন্তর্ভুক্ত করে আলেম ওলামাদেরকে সম্মানিত করেছেন। বেগম খালেদা জিয়াও তাই করেছেন। তারেক রহমানের নেতৃত্বে ইনসাফ, কল্যাণ সাম্যতা এবং ন্যায়পরায়নতায় সুন্দর একটি রাষ্ট্র গঠন হবে। উন্নয়ন অব্যাহত থাকবে।

এছাড়াও গণমিছিলে অংশ নেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান, সদর পূর্ব উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম লিটনসহ কয়েক হাজার নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১০

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১১

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১২

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১৩

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৪

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৬

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৭

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৮

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৯

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

২০
X