সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ এএম
অনলাইন সংস্করণ

টাকা-উপহার নেবেন কিন্তু ভোটটা দেবেন হাঁস মার্কায় : রুমিন ফারহানা

রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত
রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, ভোটের আগে অনেকে আপনাদের উপহার বা টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করতে পারে। সেগুলো আপনারা গ্রহণ করবেন, কিন্তু ভোটটা দেবেন হাঁস মার্কায়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর আমিনপাড়ায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী মাঠে অর্থের প্রভাব নিয়ে রুমিন ফারহানা বলেন, যারা টাকা দিয়ে ভোট কিনতে চায়, তাদের সেই অর্থ অবৈধ। তাদের টাকা নেবেন, কিন্তু তাদের এই অপরাধের অংশীদার হবেন না। মনে রাখবেন, সবকিছু কেনা গেলেও মানুষের বিবেক বিক্রি করা যায় না।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। লাইনের ভিড় দেখে বিরক্ত হয়ে ফিরে আসবেন না। আপনার একটি ভোট আমার জন্য অত্যন্ত মূল্যবান।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে একা মনে করেন না উল্লেখ করে তিনি বলেন, আমার সাথে নির্বাচনী এলাকার পাঁচ লাখ ভাই-বোন আছেন। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত আপনারা কেউ কেন্দ্র ছাড়বেন না।

নিজের নির্বাচনী প্রতীক ‘হাঁস’ সম্পর্কে রুমিন ফারহানা বলেন, হাঁস মার্কা হলো চাঁদাবাজি, দাপট আর হয়রানিমূলক মামলাবাজির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। বড় দলের অত্যাচার থেকে মুক্তি পেতে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপনারা হাঁস মার্কায় ভোট দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X