নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় ভোটকেন্দ্রে আগুন

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই দিন আগে নেত্রকোনা সদর উপজেলায় একটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নূরপুর সিধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ নাশকতা চালায় দুর্বৃত্তরা।

স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, রাত ২টা থেকে আড়াইটার মধ্যে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বিদ্যালয়ের পুরাতন ভবনের একটি কক্ষের জানালার গ্রিল দিয়ে ভেতরে আগুন ধরিয়ে দেয়। ওই ভবনটিতে মোট চারটি বুথ করার কথা ছিল। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনেন। আগুনে কক্ষের দুটি বেঞ্চ, ফ্যান ও লাইটসহ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

খবর পেয়ে রাতেই নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটকেন্দ্রের একটি বুথের পিছনের জানালা দিয়ে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াতেই এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর নূরপুর সিধরপুর ভোটকেন্দ্রসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচন বাধাগ্রস্ত করতে যারা এ ধরনের অপকর্ম করছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X