মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

দুলুর অভিযোগের পর ৪ কোটি টাকার লেনদেন স্থগিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের আগে নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে চার কোটি টাকা লেনদেনের ঘটনা ঘটেছে, যা নিয়ে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার শহরের আলাইপুরে নিজ নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন। এদিকে দুলুর অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসলামী ব্যাংক নাটোর শাখায় পাঠানো সেই চার কোটি টাকার সন্দেহজনক লেনদেনটি স্থগিত করা হয়।

বিএনপি প্রার্থী দুলু দাবি করেন, নাটোর সোনালী ব্যাংকের প্রধান শাখার মাধ্যমে ইসলামী ব্যাংকের নাটোর শাখার একটি অ্যাকাউন্টে ঢাকা থেকে প্রায় চার কোটি টাকা পাঠানো হয়েছে। এর আগে সোনালী ব্যাংকের ওই শাখায় এ ধরনের লেনদেনের নজির নেই উল্লেখ করে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই টাকা ভোট কেনাবেচায় ব্যবহৃত হতে পারে। এ বিষয়ে লেনদেন বন্ধের দাবি জানিয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করা হয়েছে বলে জানান ধানের শীষের এই প্রার্থী।

সোনালী ব্যাংক নাটোর প্রধান শাখার এজিএম উজ্জ্বল কুমার জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

নাটোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহীন বলেন, ইসলামী ব্যাংকের সন্দেহজনক লেনদেন বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

তবে এর আগে অভিযোগ অস্বীকার করে নাটোর ইসলামী ব্যাংকের এভিপি মো. রেজাউল করিম বলেন, ‘চার কোটি টাকা লেনদেন আমাদের ব্যাংকের জন্য বড় কোনো বিষয় নয়। ভোটের সময় ব্যাংক বন্ধ থাকবে, তাই এটিএম বুথে পর্যাপ্ত টাকা নিশ্চিত করতে এই ফান্ড আনা হয়েছে। একে সন্দেহজনক ভাবার কোনো কারণ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X