রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮ এএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

এনসিপির যে প্রার্থীকে সমর্থন দিল গণঅধিকার পরিষদ

মো. আবদুল্লাহ মিয়া বাবলু ও এনসিপির প্রার্থী ড. আতিক মুজাহিদ (ডানে)
মো. আবদুল্লাহ মিয়া বাবলু ও এনসিপির প্রার্থী ড. আতিক মুজাহিদ (ডানে)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ড. আতিক মুজাহিদকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছেন গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী মো. আবদুল্লাহ মিয়া বাবলু।

স্থানীয় নেতাকর্মীদের অনুরোধ, বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এক বিজ্ঞপ্তিতে মো. আবদুল্লাহ মিয়া বাবলু জানান, শাপলা কলি প্রতীকের প্রার্থী ড. আতিক মুজাহিদকে বিজয়ী করতে গণঅধিকার পরিষদের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় এই আসনে পরিবর্তন আনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে মো. আবদুল্লাহ মিয়া বাবলু বলেন, আমি গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ছিলাম, তবে বিশেষ কারণে চূড়ান্তভাবে মনোনয়নপত্র জমা দিইনি। দলীয় প্রার্থী না থাকায় মাঠপর্যায়ের নেতাকর্মীরা আমার সঙ্গে যোগাযোগ করে ড. আতিক মুজাহিদের পক্ষে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তাদের অনুরোধেই আমি আমার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এই সমর্থনের কথা জানিয়েছি।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে এর মধ্যে জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গেও অনানুষ্ঠানিক সাক্ষাৎ ও মতবিনিময় হয়েছে। যদিও জেলা কমিটির কোনো আনুষ্ঠানিক সভা বা অনুমোদন এখন পর্যন্ত নেওয়া হয়নি।

ড. আতিক মুজাহিদের প্রতিক্রিয়া গণঅধিকার পরিষদের এই সমর্থনকে স্বাগত জানিয়ে ড. আতিক মুজাহিদ বলেন, আমি কুড়িগ্রামের গণমানুষের জন্য কাজ করতে এসেছি, কোনো একক দলের নেতা হিসেবে নয়। কুড়িগ্রামে ন্যায়, ইনসাফ ও সংস্কারপন্থিদের মাঝে যে গণজাগরণ তৈরি হয়েছে, সেই যাত্রায় বাবলু ভাই আমাদের সহযোদ্ধা হিসেবে যুক্ত হয়েছেন। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১০

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১১

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১২

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১৫

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৬

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৭

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

২০
X