ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরের টাকা সম্পর্কে যা জানা গেল

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন। ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন। ছবি : সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় ৫০ লক্ষাধিক টাকা জব্দের ঘটনায় ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিপুল অঙ্কের এই অর্থের উৎস ও গন্তব্য নিয়ে পুলিশ এবং পরিবারের পক্ষ থেকে মিলছে পরস্পরবিরোধী বক্তব্য।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন বেলাল উদ্দিন প্রধান। তার সঙ্গে ছিলেন জেলা জামায়াতের দপ্তর সম্পাদক আবদুল মান্নান। গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে আনুমানিক ৫০ লক্ষাধিক টাকা জব্দ করে এবং তাদের হেফাজতে নেয়।

বেলাল উদ্দিনের স্ত্রী সাহেরা বানু দাবি করেছেন, জব্দ করা অর্থ সম্পূর্ণ তাদের পারিবারিক ব্যাবসার। তিনি জানান, ১৯৯৫ সাল থেকে তিনি ‘সোনামনি ড্রেস হাউস অ্যান্ড বুটিক্স সেন্টার’ পরিচালনা করছেন।

তার ভাষ্য, আমার প্রতিষ্ঠানে প্রায় ২০০ নারী কর্মী কাজ করেন, যারা মূলত গ্রামে বসে বেড কভার, কুশন কভার ও বুটিকসের কাজ করেন। সামনে ঈদ উপলক্ষে তাদের পাওনা পরিশোধের জন্য টাকা সংগ্রহ করছিলাম। অনেকে অগ্রিম দিয়েছেন, কেউ বকেয়া পরিশোধ করেছেন। আমার স্বামী সেই টাকাই ঢাকা থেকে সংগ্রহ করে ফিরছিলেন।

আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তার রাজনৈতিক পরিচয় আছে বলেই বিষয়টিকে বড় করে দেখা হচ্ছে। রাজনৈতিকভাবে হেনস্তা করতেই এই ঘটনা সাজানো হয়েছে।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, বেলাল ভাই ব্যক্তিগত ব্যাবসায়িক কাজে ঢাকায় গিয়েছিলেন। তিনি দীর্ঘদিনের ব্যবসায়ী, তার কাপড়ের ফ্যাক্টরি আছে এবং বিভিন্ন স্কুলে ইউনিফর্ম সরবরাহ করেন। ব্যবসায়ী মানুষের কাছে টাকা থাকাটা অস্বাভাবিক নয়।

তিনি দাবি করেন, জামায়াতের নাম জড়িয়ে একটি কুচক্রী মহল সংগঠনের ভাবমূর্তি নষ্ট করতে অপপ্রচার চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

বেলাল উদ্দিন প্রধান ব্যাবসার পাশাপাশি স্থানীয় সালান্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসান তোহা বলেন, ব্যক্তিগতভাবে তিনি সচ্ছল মানুষ। শহরের হাজিপাড়ায় তাদের ৩-৪ তলা বাড়ি রয়েছে, পরিবারের অনেকে বিদেশে থাকেন। তিনি নিয়মিত ক্লাস নেন। তবে তার ব্যাবসার বিস্তারিত বিষয়ে আমি অবগত নই।

নীলফামারী জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, উদ্ধার করা অর্থের উৎস এবং কী উদ্দেশ্যে এটি বহন করা হচ্ছিল- এসব বিষয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরও বলেন, নির্বাচনী আবহে এত বড় অঙ্কের নগদ অর্থ বহনের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।

কালবেলা/এলএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১০

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১১

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১২

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৩

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৪

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৫

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১৬

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৭

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৮

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৯

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

২০
X