রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ এএম
অনলাইন সংস্করণ

যে কেন্দ্রে ভোট দেবেন হুম্মাম কাদের

হুম্মাম কাদের চৌধুরী। ছবি : সংগৃহীত
হুম্মাম কাদের চৌধুরী। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে আটজন প্রার্থী কাগজে-কলমে অংশ নিলেও মাঠে, ঘাটে, চায়ের দোকানসহ সর্বত্র আলোচনায় রয়েছেন তিন প্রার্থী৷ তাই স্থানীয়রা মনে করছেন লড়াই হবে ত্রিমুখী। আলোচনায় থাকা প্রার্থীরা হলেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম এবং ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হাছান।

চট্টগ্রামের হেভিওয়েট প্রার্থীদের ভোট কেন্দ্র নিয়ে সাধারণ মানুষের কৌতূহল বাড়ছে। দলীয় নেতাকর্মী, সমর্থক ও ভোটার ছাড়াও এসব কেন্দ্র নিয়ে গণমাধ্যমকর্মীদেরও ব্যাপক আগ্রহ রয়েছে। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ আসন চট্টগ্রাম-৭ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হুম্মাম কাদের চৌধুরী ভোট দেবেন রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় তিনি এ কেন্দ্রে ভোট দেবেন।

অন্যদিকে একই সময়ে আলমশাহ পাড়া মাদ্রাসাকেন্দ্রে ভোট প্রদান করবেন জামায়াতে ইসলামী মনোনীত ঐক্যজোট এর প্রার্থী ডাক্তার এটিএম রেজাউল করিম। এছাড়া পৌরসভার সৈয়দবাড়ি বিআইজেডএইচ স্কুলে সকাল ৮টার দিকে ভোট দেবেন বৃহত্তর সুন্নী জোটের মনোনীত ইসলামী ফ্রন্ট প্রার্থী এডভোকেট ইকবাল হাছান।

জানা যায়, ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৩ লাখ ১৯ হাজার। ৯২টি ভোটকেন্দ্রে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান।

এদিকে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল হাছান। ৯২টি ভোট কেন্দ্রের অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ হলেও সব কেন্দ্রকে বিশেষ গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১০

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১১

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৩

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৪

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৫

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৬

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৭

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১৮

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১৯

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

২০
X