সিলেট ব্যুরো
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫০ এএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৩ এএম
অনলাইন সংস্করণ

জামায়াত নেতার বাড়িতে দাওয়াত খেয়ে কপাল পুড়ল পোলিং অফিসারের

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

সিলেটের জৈন্তাপুরে জামায়াত নেতার বাড়িতে দাওয়াত খেয়ে স্থানীয় এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীদের কাছে আটক হয়েছেন আনোয়ার হোসেন নামে এক পোলিং অফিসার।

বুধবার (১১ ফেব্রুয়ারি) গভীররাত পৌনে ১ টার দিকে উপজেলার চারিকাটা ইউনিয়নের বিতরিকেল পূর্ব গ্রামের ১নং ওয়ার্ড জামাতের সভাপতি নূর উদ্দিনের বাড়ি থেকে পুলিশ তাকে আটক করেছে। পরে এ ঘটনায় উপজেলা প্রশাসন তাকে প্রত্যাহর করে।

এদিকে, চিকনাগুল ইউনিয়নে জামায়াত প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীর হাতে উপজেলা শ্রমিকলীগের সহসভাতি চিকনাগুল ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলাম আটক হয়েছেন।

বিষয় দুটি কালবেলাকে নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা।

আটক আনোয়ার হোসেন চারিকাটা ইউনিয়নের বিতরিকেল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে পোলিং অফিসার ছিলেন। তিনি বাগলা ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক।

এ বিষয়ে সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল কালবেলাকে বলেন, পোলিং অফিসার আনোয়ার হোসেন জামায়াত নেতা নূর উদ্দিনের বাড়িতে গোপন বৈঠক ও দাওয়াত খেতে গিয়ে স্থানীয় বাসিন্দা ও আমাদের বিএনপি নেতাকর্মীদের কাছে ধরা পড়েন। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

সিলেট সিটি করপোরেশন সাবেক জনসংযোগ কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দা শাহাব উদ্দিন শিহাব কালবেলাকে বলেন, জামাতের নেতার বাড়িতে গোপন বৈঠক চলাকালে পোলিং অফিসারকে স্থানীয় বাসিন্দরা আটক করে পুলিশের কাছে দিয়েছেন।

এছাড়া জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে জামায়াত প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় জনতার হাতে উপজেলা শ্রমিকলীগের সহসভাতি চিকনাগুল ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলামকে আটক করা হয়েছে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা কালবেলাকে বলেন, একজনের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে স্থানীয় এলাকাবাসীর কাছে আটক হওয়ায় আনোয়ার হোসেন নামের এক পোলিং অফিসার প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও চিকনাগুল ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলামকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। ম্যাজিস্ট্রেট ও পুলিশ সেখানে যাচ্ছে। মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X