বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০১ এএম
অনলাইন সংস্করণ

ভোটের আগের রাতে বিএনপি–জামায়াত সংঘর্ষ

ভোটের আগের রাতে বিএনপি–জামায়াত সংঘর্ষ

বাগেরহাট সদর উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের অন্তত ৬ কর্মী আহত হয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের হালদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— তুহিন শেখ, রহমান শেখ, গোলাম মোস্তফা, শিমুল শেখ, সাকিবুল শেখ ও আলী মল্লিক। তারা সবাই সদর উপজেলার বারুইপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, হালদারপাড়া এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা স্লিপ বিতরণ করছিলেন। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে জামায়াতের ছয় কর্মী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জামায়াত কর্মীদের অভিযোগ, লিটু মেম্বারের নেতৃত্বে ধানের শীষ প্রতীকের সমর্থিত একটি দল হালদারপাড়া এলাকায় গেলে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

তবে এ অভিযোগ অস্বীকার করে লিটু মেম্বার বলেন, জামায়াত কর্মীরাই আমাদের ওপর হামলা করেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বলেন, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X