বগুড়া ব্যুরো
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৫ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী সরঞ্জাম গেল ঘোড়ার গাড়িতে

ঘোড়ার গাড়িতে যায় নির্বাচনী সরঞ্জাম। ছবি : কালবেলা
ঘোড়ার গাড়িতে যায় নির্বাচনী সরঞ্জাম। ছবি : কালবেলা

বগুড়ার সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চলে ভোটগ্রহণের সরঞ্জামাদি পাঠানো হয়েছে। সেখানে নৌকা, ঘোড়ার গাড়িসহ নানা ধরনের যানবাহনে ভোটগ্রহণ কর্মকর্তারাও পৌঁছে গেছেন। চরাঞ্চলে ভোটগ্রহণে এবার বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।

সারিয়াকান্দি এবং সোনাতলা উপজেলা নিয়ে গঠিত বগুড়া-১ আসনের ১২৬ টি কেন্দ্র রয়েছে। এরমধ্যে সারিয়াকান্দি উপজেলায় ১৯টি কেন্দ্র যমুনা নদীর চরাঞ্চলে অবস্থিত, যার প্রতিটি ভোটকেন্দ্র ঝুকিঁপূর্ণ বা গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছে প্রশাসন।

চরাঞ্চলের এসব দুর্গম এলাকার ভোটকেন্দ্রে পৌঁছাতে অবশ্যই নৌকা বা ঘোড়ার গাড়িতে বা মোটরসাইকেলে যেতে হয়, যা খুবই কষ্টসাধ্য বিষয়।

তবে এসব চরাঞ্চলের ভোটকেন্দ্রে বুধবার সকালেই ভোটগ্রহণ কর্মকর্তারা ভোটের সরঞ্জামাদি নিয়ে নৌকা এবং চরের দুর্গম পথে ঘোড়ার গাড়ি, ব্যাটারিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলে করে ভোটকেন্দ্রে পৌঁছাতে সক্ষম হয়েছেন। বগুড়া-১ আসনে ভোটগ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনী কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন।

বিশেষ করে চরাঞ্চলের ভোটকেন্দ্রের নিরাপত্তায় সেখানে গত এক সপ্তাহ আগেই সেনাবাহিনীর দুইটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। যেখানে ৩ প্লাটুন সেনা সদস্য নিয়োজিত আছেন। এ ছাড়া চরাঞ্চলে ১ প্লাটুন বিজিবির সদস্যসহ সেখানে বিজিবির ক্যাম্পও স্থাপন করা হয়েছে।

এ নির্বাচনে সারিয়াকান্দি উপজেলায় ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন, তাদের মধ্যে ২ জনই চরের ভোটকেন্দ্রের দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও সারিয়াকান্দি উপজেলায় ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশের ৭টি মোবাইল টিম এবং ২টি স্ট্রাইকিং টিম, র‌্যাবের একটি মোবাইল টিম, ৪ প্লাটুন বিজিবি সদস্য, ব্যাটালিয়ন আনসারের ২টি মোবাইল টিমসহ কয়েকশ পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌস বলেন, সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চলসহ পুরো উপজেলায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

চরাঞ্চলের ১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ করতে ইতোমধ্যেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সেখানে ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। অতীতের সব রেকর্ড ভঙ্গ করে সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১০

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১১

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১২

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৩

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৪

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৫

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৬

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৭

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৮

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৯

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

২০
X