চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ এএম
অনলাইন সংস্করণ

লাঠিতে ভর দিয়ে ভোটকেন্দ্রে ৯৩ বছরের মাফিয়া খাতুন

লাঠিতে ভর দিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯৩ বছর বয়সী মাফিয়া খাতুন। ছবি : সংগৃহীত
লাঠিতে ভর দিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯৩ বছর বয়সী মাফিয়া খাতুন। ছবি : সংগৃহীত

শরীরে বয়সের ছাপ, হাঁটাচলা করতেও পোহাতে হয় বেশ কষ্ট। তবুও নাগরিক দায়িত্ব পালনে পিছিয়ে নেই ৯৩ বছর বয়সী মাফিয়া খাতুন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে লাঠিতে ভর দিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন এই অশীতিপর বৃদ্ধা। ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সময় তার চোখে-মুখে ছিল তৃপ্তির হাসি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে চট্টগ্রাম নগরের আকবর শাহ এলাকার পাহাড়তলী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এমন দৃশ্য দেখা যায়। কেন্দ্রটি চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগর আংশিক) সংসদীয় আসনের অন্তর্গত।

মাফিয়া খাতুন জানান, নগরের আকবর শাহ এলাকায় তার বাসা। ছেলের হাত ধরে ভোট দিতে এলেও কেন্দ্রের মূল ফটকে ছেলেকে বিদায় জানিয়ে একাই ভেতরে ঢোকেন। এরপর লাঠিতে ভর দিয়ে এবং অন্যদের সামান্য সহায়তা নিয়ে ভোটকক্ষে পৌঁছে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেন। তিনি বলেন, কষ্ট হলেও ভোট দিতে পেরেছি, এতেই আমি অনেক খুশি।

পাহাড়তলী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রটিতে মোট ভোটার রয়েছেন ৬ হাজার ৯০০ জন। চট্টগ্রাম-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৮ হাজার ৩৮০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৩৫২ এবং নারী ভোটার ২ লাখ ১৩ হাজার ১৬ জন। এছাড়াও এ আসনে ১২ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন। ১২৪টি কেন্দ্রে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

চট্টগ্রাম-৪ আসনে এবার ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির মোহাম্মদ আসলাম চৌধুরী এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্যের (জামায়াতে ইসলামী) মো. আনোয়ার ছিদ্দিক।

অন্যান্য প্রার্থীরা হলেন- এ টি এম ফায়েজুল কবির (গণ অধিকার পরিষদ), মো. দিদারুল মাওলা (ইসলামী আন্দোলন বাংলাদেশ), জাহিদুল আলম (গণসংহতি আন্দোলন), মো. জাকারিয়া রাসেল (বাংলাদেশ খেলাফত আন্দোলন), মো. মমিনুল মাওলা (সিপিবি), মো. মশিউল আলম (বাংলাদেশ সুপ্রিম পার্টি) এবং মো. লিয়াকত আলী (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)।

সকাল থেকেই এই আসনের কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X