কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থীর ভোট প্রদান

নারায়ণগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। ছবি: কালবেলা
নারায়ণগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। ছবি: কালবেলা

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু তার পরিবার ও নিজ এলাকার নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের সঙ্গে নিয়ে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন।

ভোট প্রদান শেষে তিনি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। এ সময় ভোটকেন্দ্র এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

এদিকে নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা টাকা দিয়ে ভোট কেনার অপচেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে এ কথা বলেন তিনি। ইসি সানাউল্লাহ বলেন, পরিদর্শিত কেন্দ্রে প্রথম এক ঘণ্টায় প্রায় ১৫০ জন ভোটার ভোট দিয়েছেন।

ভোটদানে বাধা দেওয়ার মতো কোনো অভিযোগ আসেনি উল্লেখ্য করে তিনি বলেন, এখন পর্যন্ত দেশের কোথাও ভোটদানে বাধা দেওয়ার মতো কোনো অভিযোগ নির্বাচন কমিশনের কাছে আসেনি। সারা দেশ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে।

শহর এলাকার ভোটাররা সাধারণত কিছুটা দেরিতে কেন্দ্রে আসেন– এটিকে একটি ‘হ্যাবিট’ (অভ্যাস) জানিয়ে তিনি আরও বলেন, গ্রামাঞ্চলের অনেক কেন্দ্রে সকাল থেকেই উল্লেখযোগ্য ভিড় লক্ষ করা গেছে।

ভোটার তালিকায় নাম না পাওয়া বা কারিগরি জটিলতার প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, হাজারে একটি টেকনিক্যাল গ্লিচ হতে পারে। মাইগ্রেশন সংক্রান্ত সমস্যাগুলো ডাবল চেক করার সুযোগ রয়েছে।

তিনি বলেন, কোনো অসাধু উদ্দেশ্যে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে কেউ সফল হতে পারবে না। কাউকেই ছাড় দেওয়া হবে না।

বিভিন্ন স্থানে টাকা লেনদেনের সময় অভিযুক্তদের আটক হওয়ার বিষয়টি ‘ভালো লক্ষণ’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও যৌথবাহিনী এ বিষয়ে তৎপর রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১০

আজকে স্বর্ণের বাজারদর

১১

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১২

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৩

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৪

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৫

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৬

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৯

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

২০
X