

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের ৭৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ১৮ হাজার ভোটে এগিয়ে রয়েছেন বিএনপি সমর্থিত ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক কাসেমি।
কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ৭৬ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও প্রার্থীদের নির্বাচনী এজেন্টরা।
তারা জানান, এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৫৮টি। এর মধ্যে ৭৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি সমর্থি প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ২৪৫ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি আবুল হাসান দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৫২৪ ভোট।
এতে বিএনপি জোটের খেজুরগাছ প্রতীকের প্রার্থী ১৭৭২১ ভোটে এগিয়ে রয়েছেন।