চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ এএম
অনলাইন সংস্করণ

হারলেন বিএনপির হারুন

বাম থেকে নুরুল ইসলাম বুলবুল ও হারুনুর রশীদ হারুন।। ছবি : সংগৃহীত
বাম থেকে নুরুল ইসলাম বুলবুল ও হারুনুর রশীদ হারুন।। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ হারুনকে বড় ব্যবধানে পরাজিত করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৬১৩ ভোট। অন্যদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুনুর রশীদ হারুন পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৯৭ ভোট। ফলে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন জামায়াতের এ প্রার্থী।

একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- বিএনপির হারুনুর রশীদ হারুন, জামায়াতের নুরুল ইসলাম বুলবুল, জেএসডির ফজলুর ইসলাম খাঁন সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম এবং গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৪৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৬ হাজার ৬৪৮ জন এবং নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ৮৩১ জন। ১৭২টি কেন্দ্রের ৯২৮টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ফলাফল ঘোষণার পর জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে তারা বিজয়ের উল্লাস প্রকাশ করেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কেন্দ্রভিত্তিক ফলাফলের ভিত্তিতে এ ফল ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোস্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৩

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৪

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৫

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৬

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৭

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৮

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৯

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

২০
X