কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৮ এএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

একই আসনে জামানাত হারালেন ৩ প্রার্থী

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে একই সঙ্গে জামানত হারিয়েছেন তিন প্রার্থী। তারা হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী জোবাইরুল হাসান আরিফ, ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ নুরুল আলম ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক।

চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও বিভগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন ও বোয়াখালীর সহকারী রিটার্নিং অফিসার মেহেদী হাসান ফারুকের ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে এনসিপি প্রার্থী জোবাইরুল হাসান আরিফের ভরাডুবি হয়েছে। মাত্র ২ হাজার ৯০৬ ভোট পেয়েছেন তিনি, যা মোট ভোটারের বিপরীতে শূন্য দশমিক ৫২ শতাংশ। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ নুরুল আলম ১ হাজার ১৮৮ ভোট পেয়েছেন। আর ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক পেয়েছেন মাত্র ৮৭০ ভোট। নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্র অনুযায়ী তাদের জামানত বাজেয়াপ্ত হবে।

নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্রে বলা আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। এই পরিপত্র অনুযায়ী, চট্টগ্রাম-৮ আসনে জামানত বাজেয়াপ্ত না হতে প্রার্থীকে ২০ হাজার ৪৯০টি বেশি ভোট পেতে হতো। এনসিপির প্রার্থী পেয়েছেন ২ হাজার ৯০৬ ভোট। ফলে বাজেয়াপ্ত হবে তার জামানত।

চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও বিভগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন ও বোয়াখালীর সহকারী রিটার্নিং অফিসার মেহেদী হাসান ফারুকের ঘোষিত ফলাফল অনুযায়ী, আসনটিতে মোট ভোট পড়েছে ২ লাখ ৫৬ হাজার ১৩৪ ভোট। এই আসন থেকে ১ লাখ ৫০ হাজার ৭৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. আবু নাছের পেয়েছেন ৫২ হাজার ৩৩ ভোট।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার ১৬টি আসনে মধ্যে ১৪টিতে জিতেছেন বিএনপি প্রার্থীরা। অন্য দুটি আসন জিতেছেন জামায়াতের প্রার্থীরা।

বিএনপির ১৪ বিজয়ী প্রার্থী হলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে নুরুল আমিন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম-৫ (হাটহাজারি) আসনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ আসনে হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম ১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে সাঈদ আল নোমান, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আমীর খসরু মাহমুদ, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে মো. এনামুল হক, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে সরওয়ার জামাল নিজাম ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে জসিম উদ্দিন আহমেদ।

জামায়াতের বিজয়ীরা হলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে প্রার্থী শাহজাহান চৌধুরী ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জহিরুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X