কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটের ব্যবধানে সালাম পিন্টুর রেকর্ড

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ব্যবধানে রেকর্ড গড়েছেন বিএনপির সহসভাপতি আবদুস সালাম পিন্টু। দেশের সব আসনে বিজয়ীদের মধ্যে সর্বোচ্চ ব্যবধানে জয়লাভ করেছেন তিনি।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনে প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী হুমায়ুন কবির তার চেয়ে ১ লাখ ৪১ হাজার ৪২৬ ভোট কম পেয়েছেন। ১৩৮টি কেন্দ্রের সবকটিতে বিজয়ী হয়েছেন সালাম পিন্টু। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নিজ কেন্দ্রেও দ্বিগুণ ভোট পেয়েছেন তিনি।

আসনটিতে বিএনপির প্রার্থী আব্দুস সালাম পিন্টু এক লাখ ৯২ হাজার ৭৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী হুমায়ুন কবির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ৩৩২ ভোট।

বিগত ১৭ বছর কারাবন্দী থাকার পরও তার জনপ্রিয়তা ও ভোটারদের সঙ্গে আত্মিক সম্পর্কের কারণেই তিনি এই বাজিমাত করেছেন বলে মনে করেছেন স্থানীয়রা।

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। শিক্ষা, তথ্য ও শিল্প মন্ত্রণালয়ের সাবেক এই উপমন্ত্রী নিজ এলাকায় মজলুম জননেতা হিসেবে সব মহলে সমাদৃত। এবার তিনি ভোট পেয়েছেন ১৯২৭৫৮ টি।

তিনি ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২১ আগস্ট ২০০৪ গ্রেনেড হামলার সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের ১ ডিসেম্বর তিনি ওই মামলায় হাইকোর্ট থেকে খালাস পান।

এছাড়া ২০১৬ সালে কারাগারে বন্দি থাকা অবস্থায় তিনি বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহ্উদ্দিন টুকু তার ছোট ভাই।

টুকুও টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে এক লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১০

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১১

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১২

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৩

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৬

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৭

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৮

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৯

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

২০
X