নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৭ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮ এএম
অনলাইন সংস্করণ

বিজয়ের আনন্দ আড়াইহাজারবাসীর প্রতি উৎসর্গ করছি : আজাদ

ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা
ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ-২ আসনে বিজয়ী হয়ে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নজরুল ইসলাম আজাদ। তিনি বলেন, বিজয়ের এ আনন্দ আমি আড়াইহাজারবাসীর প্রতি উৎসর্গ করছি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর নিজ বাসভবনে নেতাকর্মীদের সামনে এ কথা বলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর আজাদ বলেন, এ বিজয় ব্যক্তিগত নয়, এটি আড়াইহাজারবাসীর বিজয়। ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উল্লাস দেখা গেছে। স্লোগান, করতালি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন তারা।

নির্বাচনের আগে আড়াইহাজারের উন্নয়ন নিয়ে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান তিনি। শিক্ষা, অবকাঠামো, কর্মসংস্থান ও জনসেবামূলক খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার আশ্বাস দেন বিএনপির এ সংসদ সদস্য।

নেতাকর্মীরা জানান, এ বিজয় সাধারণ মানুষের বিজয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আজাদের বিকল্প নেই।

আড়াইহাজারবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজাদ বলেন, তাদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নই হবে এখন আমার প্রধান লক্ষ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

১০

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

১১

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১২

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

১৩

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

১৪

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৫

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

১৬

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১৭

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১৮

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৯

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

২০
X