মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ

ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত এমপি আবুল কালাম

মনোহরগঞ্জ উপজেলায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত এমপি আবুল কালাম। ছবি : কালবেলা
মনোহরগঞ্জ উপজেলায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত এমপি আবুল কালাম। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বড় ব্যবধানে পরাজিত করে তিনি এই সাফল্য অর্জন করেন।

নির্বাচন পরবর্তী ফলাফল অনুযায়ী, মো. আবুল কালাম (পোস্টাল ব্যালট ছাড়া) পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ১০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী ডা. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪৫৪ ভোট।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই মনোহরগঞ্জ উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানাতে ভিড় করেন। দিনব্যাপী চলে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা ফুল দিয়ে মো. আবুল কালামকে বরণ করে নেন।

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে মো. আবুল কালাম নেতাকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, যারা আমার জন্য দিনরাত পরিশ্রম করেছেন, আমি তাদের সবার প্রতি চিরকৃতজ্ঞ। আপনারা কয়েকদিন ধরে যে ত্যাগ স্বীকার করেছেন, আমি আগামী পাঁচ বছর কাজের মাধ্যমে তার প্রতিদান দেব। লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার সব সমস্যা সমাধানে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ ইলিয়াস পাটোয়ারী, সহসভাপতি শাহ সুলতান খোকন, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ মজির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন ও তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. শাহজাহান।

এছাড়াও মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামান ও বাহারুল আলম বাবর, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জু, খিলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাকির হোসেন ভোলন, যুবদল নেতা মো. আরিফুর রহমান ও মো. পিরোজ, এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় পর্যায়ের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X