মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

মনোহরগঞ্জে এলপিজির সংকট, দ্বিগুণ দামে বিক্রি

এলপিজি সিলিন্ডার। পুরোনো ছবি
এলপিজি সিলিন্ডার। পুরোনো ছবি

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় তীব্র এলপিজি সিলিন্ডার গ্যাস সংকট দেখা দিয়েছে। সরবরাহ স্বল্পতার কারণে বাজারে গ্যাসের বোতল মিলছে না বললেই চলে। আর যেখানে পাওয়া যাচ্ছে, সেখানে ক্রেতাদের গুনতে হচ্ছে দ্বিগুণ দাম। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গৃহিণীরা। অনেক পরিবার বাধ্য হয়ে আবার লাকড়ির চুলায় রান্নায় ফিরে গেছে।

উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ দোকানেই এলপিজি সিলিন্ডার নেই। কোথাও-বা অল্প কিছু মজুত থাকলেও তা বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায়, যা সরকারি নির্ধারিত দামের তুলনায় অনেক বেশি। ফলে নিম্ন আয়ের মানুষ গ্যাস কিনতে হিমশিম খাচ্ছে।

মনোহরগঞ্জ বাজারের ব্যবসায়ী মোশাররফ হোসেন বলেন, ‘কয়েক দিন ধরে বাজারে গ্যাসের বোতল আসছে না। আমরা নিজেরাও বাসায় গ্যাসের অভাবে রান্না করতে পারছি না। বেশিরভাগ পরিবার এখন লাকড়ির চুলার ওপর নির্ভর করছে, এতে কষ্ট অনেক বেড়েছে।’

ভুক্তভোগী ও ব্যবসায়ী আলমগীর হোসেন অভিযোগ করে বলেন, ‘বাজারে গ্যাসের সংকটকে পুঁজি করে কিছু ব্যবসায়ী অতিরিক্ত দামে বিক্রি করছে। অনেকেই গুদামে মজুত রেখে বেশি দামে বিক্রির চেষ্টা করছে। প্রশাসনের তদারকি যথেষ্ট নয় বলেই এই অনিয়ম বাড়ছে।’

এদিকে গ্যাস ব্যবসায়ী মো. আহসান হাবিব মজুমদার বলেন, ‘কোম্পানিগুলো নিয়মিত গ্যাস সরবরাহ করছে না। মাঝে মাঝে অল্প কিছু সিলিন্ডার দিলেও আমাদের বেশি দামে কিনতে হয়। অনেক সময় ক্রয়ের রসিদও দেয় না। ফলে বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বলেন, ‘আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। লক্ষণপুর, নাথেরপেটুয়া ও বিপুলাসারসহ বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে জরিমানা ও সতর্ক করা হয়েছে। অতিরিক্ত দামে গ্যাস বিক্রির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X