মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির একমাত্র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রীতম দাশ। ছবি : কালবেলা
প্রীতম দাশ। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী প্রীতম দাশের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে এনসিপি প্রার্থীসহ দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

মৌলভীবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ঘোষিত ফলাফল অনুযায়ী, আসনটিতে মোট ভোট পড়েছে ২ লাখ ৬১ হাজার ৬৯৬। আসনটিতে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৮৭ হাজার ৮৮৮ জন।

এনসিপি প্রার্থী প্রীতম দাশ ভোট পেয়েছেন মাত্র ৪ হাজার ৫৬৩টি। অর্থাৎ মোট ভোটারের বিপরীতে শূন্য দশমিক ৯৪ শতাংশ ভোট পেয়েছেন তিনি। এ আসন থেকে ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শেখ নূরে আলম হামিদী পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট।

নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্রে বলা আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ (১২ দশমিক ৫ শতাংশ) না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। এ পরিপত্র অনুযায়ী, মৌলভীবাজার-৪ আসনে প্রীতম দাস পেয়েছেন মাত্র ৪ হাজার ৫৬৩ ভোট, যা মোট বৈধ ভোটের মাত্র ১ দশমিক ৭৫ শতাংশ। ফলে বাজেয়াপ্ত হবে তার জামানত।

শুধু এনসিপি প্রার্থীই নয়, এ আসনে আরও দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মনোনীত আবুল হাসান মই প্রতীক পেয়েছে ৯৮১ ভোট এবং জাতীয় পার্টি মনোনীত জরিপ হোসেন লাঙ্গল প্রতীক পেয়েছে ৯২৪ ভোট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১০

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১১

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১২

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৩

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৪

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৫

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৬

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৭

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৯

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

২০
X