মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

উদ্বোধনের আগেই ভেঙে গেল সড়ক

কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় ভেঙে যাওয়া রাস্তা। ছবি : কালবেলা
কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় ভেঙে যাওয়া রাস্তা। ছবি : কালবেলা

গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় সদ্য নির্মিত একটি সড়ক উদ্বোধনের আগেই ভেঙে কয়েক ফুট নিচে দেবে গেছে। নতুন নির্মিত সড়কের এমন বেহাল অবস্থায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নির্মাণকাজে অনিয়মের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, কাশিমপুর এলাকায় তুরাগ নদের পশ্চিম তীরে বিটুমিনাস কার্পেটিংয়ের মাধ্যমে সড়ক উন্নয়নকাজ দুটি প্যাকেজের আওতায় বাস্তবায়ন করা হচ্ছে। কাজটি সম্পাদনের জন্য ইউসিসিএল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। প্যাকেজ নম্বর–১২ এর অধীনে ১ হাজার ১৫০ মিটার সড়ক নির্মাণের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১০ কোটি ৮০ লাখ টাকা। তবে কার্যাদেশ দেওয়া হয় ১১ কোটি ৬৪ লাখ ৪১ হাজার ৫৭১ টাকায়। অপরদিকে প্যাকেজ নম্বর–৫ এর আওতায় ১২ হাজার ৪৬ মিটার সড়ক নির্মাণের জন্য প্রাক্কলিত ব্যয় ছিল ১৩ কোটি ১৯ লাখ ২১ হাজার টাকা, যা কার্যাদেশে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১৪ কোটি ২৮ লাখ ১১ হাজার ৪৫৯ টাকা। প্রকল্পের আওতায় ডব্লিউবিএম, ৬০ মিলিমিটার কার্পেটিং, ১ দশমিক ৮ মিটার ফুটপাত, রেলিং ও গার্ডওয়াল নির্মাণের কথা রয়েছে।

এলাকাবাসীর দাবি, নির্বাচনের কয়েকদিন আগে দ্রুততার সঙ্গে সড়কের ঢালাই কাজ সম্পন্ন করা হয়। ঢালাইয়ের মাত্র তিন দিনের মাথায় প্রথমে ফাটল দেখা দেয় এবং পরে একটি অংশ ভেঙে কয়েক ফুট নিচে দেবে যায়। এছাড়া সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখা গেছে।

স্থানীয়রা বলছেন, প্রয়োজনীয় পুরুত্ব অনুযায়ী ঢালাই করা হয়নি। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। তাদের অভিযোগ, কোটি টাকার প্রকল্পে এমন নিম্নমানের কাজ জনস্বার্থের পরিপন্থী।

সরেজমিনে দেখা গেছে, কাশিমপুর ৬ নম্বর ওয়ার্ডের ধনঞ্জয়খালী এলাকায় কয়েক কিলোমিটার সড়ক নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। কিন্তু একটি অংশে বড় ধরনের ধস নেমে রাস্তার মাঝ বরাবর ভেঙে গেছে এবং আশপাশে ফাটল ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, বিশেষ করে ভারী যানবাহন চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

কাশিমপুর জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান বলেন, নদীর পাড় ঘেঁষে সড়কটি নির্মাণ করা হয়েছে। এটি প্রাকৃতিক কারণ বা মাটির গঠনজনিত সমস্যার ফলও হতে পারে। পরিকল্পনায় কোনো ত্রুটি আছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে। ঘটনাস্থল পরিদর্শনের পর বিস্তারিত জানানো হবে।

গাজীপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক এ কে এম হারুনুর রশীদ বলেন, বিষয়টি সরেজমিনে যাচাই করা হচ্ছে। প্রকৃত কারণ নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা সড়ক নির্মাণে সম্ভাব্য অনিয়ম ও ব্যয়ের অসঙ্গতি তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, উদ্বোধনের আগেই সড়ক ধসে পড়া শুধু নির্মাণ ত্রুটির ইঙ্গিত নয়, বরং জননিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। এখন সবার নজর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের দিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X