শৈলকুপা( ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৭ এএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০১ এএম
অনলাইন সংস্করণ

কৃষকের ৬ বিঘা পেঁয়াজ ক্ষেত নষ্ট করল দুর্বৃত্তরা 

শৈলকুপায় কৃষকের ৬ বিঘা পেঁয়াজ ক্ষেত নষ্ট করল দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
শৈলকুপায় কৃষকের ৬ বিঘা পেঁয়াজ ক্ষেত নষ্ট করল দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পরিকল্পিত নাশকতায় এক কৃষকের ৬ বিঘা পেঁয়াজ ক্ষেত বিনষ্ট হওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার আবাইপুর ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক নায়েব আলী জোয়ার্দ্দার ধাওড়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, চলতি মৌসুমে লক্ষনদিয়া গ্রামের মাঠে ৬ বিঘা জমি লিজ নিয়ে পেঁয়াজের আবাদ করেন নায়েব আলী। ভালো ফলনের আশায় নিয়মিত সেচ, সার প্রয়োগ ও পরিচর্যা করে আসছিলেন তিনি।

ভুক্তভোগীর অভিযোগ, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে দুর্বৃত্তরা তার জমিতে ঘাসনাশক রাসায়নিক স্প্রে করে। এর প্রভাবে ধীরে ধীরে পেঁয়াজ গাছ হলদে হয়ে পচে যেতে শুরু করে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মাঠে গিয়ে তিনি দেখেন পুরো ক্ষেতের গাছ নষ্ট হয়ে গেছে। কয়েক দিনের মধ্যেই অধিকাংশ গাছ মরে পড়ে থাকে।

ক্ষতিগ্রস্ত কৃষক নায়েব আলী জোয়ার্দ্দার বলেন, জমি লিজ, উন্নতমানের বীজ, সার, সেচ ও শ্রমিক খরচ- সব মিলিয়ে বিপুল অর্থ বিনিয়োগ করেছি। ফলনও ভালো হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এক রাতের নাশকতায় আমার সব স্বপ্ন ভেঙে গেল।

তিনি দাবি করেন, এতে তার অন্তত ৬ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

‎স্থানীয় কৃষকরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, কৃষিজমিতে এ ধরনের পরিকল্পিত ক্ষতিসাধন কৃষকদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X