মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ এএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৪ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

গফরগাঁওয়ে রেললাইন মেরামতের কাজ করছেন রেলওয়ে কর্মচারীরা। ছবি : সংগৃহীত
গফরগাঁওয়ে রেললাইন মেরামতের কাজ করছেন রেলওয়ে কর্মচারীরা। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন ভেঙে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।

সোমবার রাত ৮টার দিকে গফরগাঁওয়ের পাগলা থানার দাইরেরপুল এলাকায় রেলের পাত ভাঙা দেখতে পাওয়ার পর এ রুটে ট্রেন বন্ধ রাখা হয়। ভাঙা পাত মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানায় ওসি আকতার হোসেন বলেন, কাওরাইদ ও মশাখালী স্টেশনের মাঝামাঝি শহীদনগরের দাইরেরপুলে স্থানীয়রা রেললাইনে ছয় ইঞ্চির মতো পাত ভাঙা দেখতে পান। তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করেন। সেখান থেকে স্থানীয় স্টেশন মাস্টার বিষয়টি জানতে পারলে রেলওয়ের কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেন। মেরামত শেষে রাত ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

এ কারণে ঢাকাগামী অগ্নীবীণা এক্সপ্রেস ট্রেন গফরগাঁও স্টেশনে এবং মহুয়া কমিউটার মশাখালী স্টেশনে আটকে আছে বলে জানান তিনি।

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী জানান, পুলিশ ও এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং সোয়া এক ঘণ্টায় মেরামত করে পুনরায় রেল যোগাযোগ স্থাপন করেন। পুরাতন রেল থাকায় এটি ভেঙে পড়েছে বলে তাদের ধারণা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X