ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

রেললাইনের পাশে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ 

মরদেহ উদ্ধার করতে যান পলিশ। ছবি : কালবেলা
মরদেহ উদ্ধার করতে যান পলিশ। ছবি : কালবেলা

কুষ্টিয়ার ভেড়ামারায় রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর একটার দিকে ভেড়ামারা থানা পুলিশের সহযোগিতায় পোড়াদহ রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত যুবকের নাম আশেদুল শেখ (২৪)। সে মাদারীপুরের শিবচর উপজেলার হাবুল শেখের ছেলে।

স্থানীয় ও রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৭টার দিকে এলাকাবাসী মোকারিমপুর ইউনিয়নের বাঁকাপুল নামক স্থানে রেল লাইনের মাঝে লাশ পড়ে থাকতে দেখে। তারা জানায়, শরীরের কোনো অংশে রেলে কাটার চিহ্ন না থাকলেও মাথায় চরমভাবে ক্ষত সৃষ্টি হয়েছে এবং সেখান থেকে রক্ত ঝরছিল। পরবর্তীতে তারা কলা ও তালের পাতা দিয়ে তার লাশ ঢেকে দিয়ে পুলিশকে খবর দেয়।

তারা আরও জানায়, দুপুর একটার দিকে রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এসময় মৃত যুবকের পকেটে থাকা মায়ের আইডি কার্ড ধরে পুলিশ মাদারীপুরের শিবচর থানায় যোগাযোগ করে। তার ভাই ইয়াজুল শেখসহ কয়েকজন এলাকাবাসী গিয়ে লাশ শনাক্ত করে।

নিহতের ভাই ইয়াজুলের দাবি, তার ভাই গত দুদিন থেকে নিখোঁজ। এর আগেও সে বাড়িতেই ছিল। তবে মাঝে মাঝে সে অন্যত্র চলে যায়।

ভেড়ামারা রেলওয়ে স্টেশন মাস্টার মহাসিন রেজা বলেন, ঘটনা কখন ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। গতকাল রাতে দুটি ট্রেন ওই লাইনে এসেছিল। এটা দুর্ঘটনা না অন্য কোনো বিষয় সেটা পুলিশ তদন্ত করে বের করবে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, লাশ রেলওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় আমরা তাদেরকে বুঝিয়ে দিয়েছি।

পোড়াদহ রেলওয়ে থানার এস আই সঞ্জিত সমাদ্দার কালবেলাকে জানান, পুলিশ আশেদুল শেখের মাথায় ক্ষতযুক্ত রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে। তার পকেটে পাওয়া মায়ের আইডি কার্ড ধরেই পরিচয় শনাক্ত হয়েছে। মূলত পোস্টমর্টেম ও ডাক্তারি রিপোর্ট শেষেই আমরা বিস্তারিত বলতে পারব। তদন্ত চলমান আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১০

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১১

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১২

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৩

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৪

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৫

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

১৬

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

১৭

ইসরায়েলের হামলা এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

১৮

ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

১৯

আই হ্যাভ অ্যা প্ল্যান : শাবিপ্রবি উপাচার্য 

২০
X