বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মাদক কারবারির ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

নিহত সুনীল বাঁশফোড়। ছবি : সংগৃহীত
নিহত সুনীল বাঁশফোড়। ছবি : সংগৃহীত

বগুড়া শহরের স্টেশন রোড এলাকায় মাদক কারবারির ছুরিকাঘাতে আহত সুনীল বাঁশফোড় মারা গেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সুনীল বাঁশফোড় (২৩) শহরের সেউজগাড়ি সুইপার কলোনির সন্তোষ বাঁশফোড়ের ছেলে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে শহরের স্টেশন রোডে সেন্ট্রাল মসজিদের সামনে সুনীল বাঁশফোড়ের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করেন অনিক নামের এক মাদক কারবারি। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অনিক তাঁর কাছে থাকা চাকু দিয়ে সুনীলের পেট ও ঊরুতে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় সুনীলকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার রাতে তিনি মারা যান।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, ছুরিকাঘাতের ঘটনায় সুনীলের বাবা সন্তোষ বাঁশফোড় বাদী হয়ে গত ১৫ ফেব্রুয়ারি অনিকের নামে সদর থানায় একটি মামলা করেছিলেন। ওই মামলায় এখন হত্যার ধারা যুক্ত হবে।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত অনিক পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

১০

হজে বিমান ভাড়া কমল

১১

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

১২

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

১৩

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

১৪

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

১৫

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

১৬

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

১৭

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

১৮

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

১৯

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

২০
X