তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ভোলায় বাকপ্রতিবন্ধীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৩

গেপ্তার বাঁ-থেকে মো. রাকিব, মো.জুয়েল, মো.আল আমিন সম্রাট। ছবি : কালবেলা 
গেপ্তার বাঁ-থেকে মো. রাকিব, মো.জুয়েল, মো.আল আমিন সম্রাট। ছবি : কালবেলা 

ভোলার তজুমদ্দিনে ২৫ বছর বয়সী এক সন্তানের মা, বাক্‌প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন - চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ গ্রামের মো. ছালেম মিয়ার ছেলে মো. রাকিব (৩০), একই গ্রামের আবদুল মান্নানের ছেলে মো. জুয়েল (৩৫), মাওলাকান্দি গ্রামের মো. আলীর ছেলে মো. আল আমিন সম্রাট (২০)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তজুমদ্দিন থানা হলরুমে এক প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য জানায় পুলিশ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম জানান, গত ২২ ফেব্রুয়ারি রাতে বাক্‌প্রতিবন্ধী এক নারী তজুমদ্দিন থানার চাঁদপুর ইউনিয়নের একটি ধর্মীয় অনুষ্ঠান (কীর্তন) দেখে বাড়ি ফিরছিলেন। রাস্তায় থাকা আসামিরা তাকে প্রলোভন দেখিয়ে অটোরিকশায় করে অজ্ঞাত স্থানে নিয়ে পালাক্রমে গণধর্ষণ করে। ধর্ষণের পর গুরুতর অবস্থায় চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ এলাকার একটি রাস্তার পাশে ফেলে রেখে যায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ভুক্তভোগীর পরিবার তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। তজুমদ্দিন থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X