লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

লালমোহনে ৬ পা বিশিষ্ট বাছুর, এলাকাজুড়ে চাঞ্চল্য

লালমোহনে জন্ম নেওয়া ছয় পা বিশিষ্ট বাছুর।ছবি : সংগৃহীত
লালমোহনে জন্ম নেওয়া ছয় পা বিশিষ্ট বাছুর।ছবি : সংগৃহীত

ভোলার লালমোহন উপজেলায় ছয় পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে। বিরল এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এক নজর বাছুরটি দেখতে গরুর মালিকের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষজন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চর উমেদ গ্রামের ডা. আজাহার উদ্দীন রোড সংলগ্ন সৌদি আরব প্রবাসী মো. মনিরের বাড়িতে বাছুরটির জন্ম হয়। জন্মের পর দেখা যায়, বাছুরটির স্বাভাবিক চারটি পা থাকলেও ঘাড়ের কাছে অতিরিক্ত আরও দুটি পা রয়েছে।

গরুর মালিক মো. শাহাবুদ্দিন মিয়া জানান, ভোরের দিকে গাভিটি বাছুর প্রসব করে। পরে দেখি চারটি পা স্বাভাবিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছে আরও দুটি পা রয়েছে। প্রথমে ভয় পেয়ে যাই। পরে চিকিৎসক এসে আশ্বস্ত করেন, এতে বড় কোনো সমস্যা হবে না।

তিনি আরও জানান, বাছুরটি বর্তমানে সুস্থ রয়েছে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছে।

লালমোহন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) ডা. মো. গোলাম মোস্তফা বলেন, এ ধরনের ঘটনা খুবই বিরল। সচরাচর দেখা যায় না। তবে আশার কথা, ছয় পা থাকলেও বাছুরটির শারীরিক কোনো জটিলতা নেই। বড় হলে প্রয়োজন মনে করলে অস্ত্রোপচারের মাধ্যমে অতিরিক্ত দুটি পা অপসারণ করা যেতে পারে।

এদিকে বিরল আকৃতির এই বাছুর দেখতে প্রতিদিনই বাড়ছে মানুষের ভিড়। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।

কালবেলা/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১০

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১১

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১২

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১৩

রিজার্ভ আরও বাড়ল

১৪

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১৫

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৮

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১৯

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

২০
X