চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬ এএম
অনলাইন সংস্করণ

চিলমারীতে বসন্তের রঙ, শিমুলতলায় দর্শনার্থীর ভিড়

চিলমারীর শিমুলতলায় বসন্তের রঙে সেজে উঠেছে পথচলা, দর্শনার্থীরা মুগ্ধ হয়ে উপভোগ করছেন ফাগুনের লাল আগুন। ছবি : কালবেলা
চিলমারীর শিমুলতলায় বসন্তের রঙে সেজে উঠেছে পথচলা, দর্শনার্থীরা মুগ্ধ হয়ে উপভোগ করছেন ফাগুনের লাল আগুন। ছবি : কালবেলা

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান— রবীন্দ্রনাথের সেই গানের সুর যেন আজ বাস্তবে রূপ নিয়েছে চিলমারীতে। তবে এ কোনো দাবদাহ নয়, বরং প্রকৃতির এক মায়াবী আগুন।

চিলমারীর লোকালয় আর রাস্তার ধারের শিমুল গাছগুলো এখন যেন একেকটি রক্তিম প্রদীপ, যা জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের সরব উপস্থিতি। উপজেলার থানাহাট ইউনিয়নের বালাবাড়ি মালেক মোড় থেকে সাদুল্লা যাওয়ার সড়কে সারি সারি এমন শিমুল গাছ নজর কেড়েছে দর্শনার্থীদের।

​শিমুলের এই রাজকীয় সাজ দেখতে এখন চিলমারীর জনপদে মানুষের ঢল। মেঠোপথ ধরে হাঁটলে মনে হয় যেন কেউ লালগালিচা বিছিয়ে রেখেছে। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে একটু প্রশান্তির খোঁজে ঘরোয়া পর্যটকরা ভিড় করছেন এখানে। কারও হাতে ক্যামেরা, কারও চোখে মুগ্ধতা, সবাই ব্যস্ত ফাগুনের এই মুহূর্তটিকে ফ্রেমবন্দি করতে।

​এক সময় শিমুল গাছ কেবল তুলা সংগ্রহের উৎস ছিল, কিন্তু এখন তা বিনোদনের নতুন এক অনুষঙ্গ। স্থানীয়রা বলছেন, প্রতিবছর বসন্তের এই কয়েকটা দিন চিলমারীর মেঠো পথগুলো উৎসবের আমেজ পায়। যদিও আগের তুলনায় বড় বড় শিমুল গাছের সংখ্যা কমছে, তবুও যেটুকু টিকে আছে তা রক্ষায় সচেতনতা প্রয়োজন বলে মনে করছেন প্রকৃতিপ্রেমীরা।

দর্শনার্থী শান্ত, সৌমিক, রিফাতসহ অনেকেই জানান, ফেসবুকে ছবি দেখে আর ঘরে থাকতে পারলাম না। চিলমারীর এই শিমুল গাছগুলো এত বড় আর এত বেশি ফুল ফুটেছে যে, সত্যি মনে হচ্ছে গাছে আগুন লেগেছে। চারপাশটা যেন লাল রঙে সেজেছে, যা দেখে মনটা জুড়িয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X